রংপুরে বিদেশি মদ ও বিয়ারসহ নারী আটক

মো. রাফিউল ইসলাম (রাব্বি),স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরে ১৪ লাখ ৫২ হাজার টাকার বিদেশি মদ ও বিয়ারসহ রেশমা বেগম নামে এক মাদক কারবারিকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (২৯ জুন) সকালে নগরীর জুম্মাপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এসব উদ্ধার করা হয়। আটক রেশমা বেগম নগরীর ধাপ সাতগড়া এলাকার রবিউল ইসলামের স্ত্রী।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, রেশমার বাড়ি ধাপ সাতগড়ায় হলেও নগরীর জুম্মাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত তিনটার দিকে তার ভাড়া বাসায় অভিযান শুরু করে শনিবার সকাল আটটার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় প্রায় চৌদ্দ লাখ বায়ান্ন হাজার টাকার বিদেশি মদ, বিয়ারসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং রেশমা বেগমকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান মেট্রোপলিটন পুলিশের এই কর্মকর্তা।

Share Button