ডেস্ক রিপোর্টঃ
দেশের প্রথম সারির জাতীয় অনলাইন নিউজ পোর্টালে ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন গৌতম চন্দ্র বর্মণ। গৌতম ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের নীতিশ চন্দ্র বর্মন এর পুত্র। তিনি গত২০১৪ ইং সনে স্নাতক ডিগ্রি অর্জনের পরে সাংবাদিকতা পেশায় যোগ দেন। বর্তমানে তিনি রুহিয়া থানা অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক হিসেবে কর্মরত আছেন। সাংবাদিক হিসেবে ইতিমধ্যে তিনি ঠাকুরগাঁও অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। গৌতম চন্দ্র বর্মন সকলের নিকট দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।
