বান্দরবান এসএসসি’পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:

বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের অন্তর্ভুক্ত সুয়ালক উচ্চ বিদ্যালয়ের-২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ০৮এপ্রিল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুয়ালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বান্দরবান সদর উপজেলা পরিষদ সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উক্যনু মার্মা,  বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সুয়ালক উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ  সভাপতি জিল্লুর রহমান, সুয়ালক ইউপি প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস ছবুর, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য রফিকুল আলম মৃধা,সাংবাদিক মুহাম্মদ আলী,বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুয়ালক উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মাওলানা মো: আব্দুল লতিফ সিকদার৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুয়ালক উচ্চ বিদ্যালয়ের বিএসসি গণিত শিক্ষক মো: নুর হোসেন নুর। এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান ও দোয়া অনুষ্ঠানে অতিথিরা বলেন,শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামীতে দেশের নেতৃত্ব দিবে। অনুষ্ঠানে শিক্ষকগণ ও অতিথিগন বিদায়ী শিক্ষার্থীদের উত্তর উত্তর উন্নতি ও সফলতা কামনা করেন।

Share Button