বান্দরবানে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে কাঞ্চন দাশ গ্রেফতার

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাঘমারা বাজারের ঝড়ুদার সুশান্ত দেব এর ৭ বছরের শিশু কণ্যাকে শাররীক হেনস্থার ঘটনা ঘটেছে এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৭ই এপ্রিল) সকালের দিকে উপজেলার বাঘমারা বাজারে এ ঘটনা ঘটে।সরজমিনে ঘটনাস্থলে গেলে সুশান্ত দাশ জানায়, সকালে তার মেয়ে কিছু খাওয়ার জন্য টাকা চাইতে গেলে তিনি স্থানীয় কাঞ্চনের দোকান থেকে বাকিতে কিছু খেতে বলেন তখন ভিকটিম কন্যা পিতা সুশান্তা দাশের কথা মতো কাঞ্চনের দোকানে গেলে দোকানের মালিক কাঞ্চন কৌশলে ভিকটিম কে দোকানের ভেতর নিয়ে গিয়ে তাকে বিভিন্ন ভাবে যৌন হয়রানি করে, ধর্ষণের চেষ্টা করে,এতে ভিকটিম শিশুটি অসুস্থ হয়ে পড়লে দৌড়ে বাসায় চলে আশে,পরে তার পড়নের কাপড়ে রক্ত থাকায় তাকে স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে জামছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ক্য শৈ চিং মারমা বলেন,স্থানীয়দের কাছে খবর পেয়ে আমি এখানে এসেছি, ভিকটিমের সাথে কথা বলে যে টুকু জানলাম তা অত্যন্ত দুঃখজনক,বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ভিকটিমের পরিবার আইনগত ব্যাবস্থা গ্রহণ করবেন বলে আমাকে জানান।

ভিকটিমের পিতা সুশান্ত দাশ আইনি সহযোগিতা চাইলে সাংবাদিকদের উপস্থিতি তে বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাউছার এর সাথে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষনিক ঘটনাস্থলে একটি পুলিশ টিম পাঠান এবং জড়িত কাঞ্চন দাশ কে আটক করে নিয়ে যান।
এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল করিম বলেন ঘটনার সতত্যা এবং আলামতের ভিত্তিতে ভিকটিম শিশুটির মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।এ বিষয়ে নারি ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ১ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামি কাঞ্চন দাশকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

Share Button