কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী নয়াচর হাট বাজারের ইজারাদার ও সময়েরর বাতিঘর সেচ্ছাসেবী সংগঠন, মোহনগঞ্জ এর সভাপতি মোঃ লিটন সরকার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের এই বিশেষ দিনটি তিনি একটি নতুন আশা, ভালোবাসা ও সহমর্মিতার অঙ্গীকার হিসেবে উদযাপন করতে সকলের প্রতি আহ্বান জানান।
মোঃ লিটন সরকার এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদ শুধু আনন্দের সময় নয়, এটি মানবিকতার, ভ্রাতৃত্বের এবং সহানুভূতির প্রমাণ। ঈদ আমাদের হৃদয়ে নতুন আলো ও শান্তি নিয়ে আসে। আসুন, আমরা সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই।”
নয়াচর হাট বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য এক শান্তিপূর্ণ এবং স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান মোঃ লিটন সরকার। তিনি বলেন, “ঈদের আনন্দ সবাইকে এক সূত্রে গেঁথে দেয়। আসুন, এই উৎসবের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে মানবিক সম্পর্ক দৃঢ় করি।”
মোহনগঞ্জ সহ দেশজুড়ে পবিত্র ঈদ-উল-ফিতর সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক, এমনটাই তার প্রত্যাশা করেছেন তিনি।
