এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সোনাহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সোনাহাট উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার অনুষ্ঠানে সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ব্যাপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাইফুর রহমান রানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা।
এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন বাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান সোহেল মনা, ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
ইফতার মাহফিলে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
