রাজিবপুর উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মোঃ আরিফুল কবির তালুকদার রানা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ঈদ-উল-ফিতর মানে কেবল শুধু উৎসবই নয়, এটি আনন্দের পরশে ভ্রাতৃত্বকে জাগ্রত করার দিন, সম্প্রীতির সুর বুনে দেওয়া এক মহিমান্বিত উপলক্ষ। দূর প্রবাসে থেকেও সেই আনন্দ ভাগ করে নিতে ভুলেননি রাজিবপুর-কোদালকাটি-মোহনগঞ্জের প্রিয়মুখ, মানবিক উদ্যোগের একনিষ্ঠ পথিক মোঃ আরিফুল কবির তালুকদার রানা ।

দুবাইপ্রবাসী এই সমাজসেবী এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদ কেবল ব্যক্তিগত উচ্ছ্বাসের নয়, এটি সবার সাথে মিলেমিশে আনন্দ ভাগ করে নেওয়ার উৎসব। রাজিবপুরের প্রতিটি মানুষের সুখ-সমৃদ্ধিই আমার প্রার্থনা। দূরদেশে থাকলেও আমার হৃদয় সবসময় আপনাদের সাথেই জুড়ে আছে, আপনাদের হাসিই আমার শান্তি।”

রাজিবপুরের মাটি ও মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা নতুন কিছু নয়। শেকড়ের টান অনুভব করেই তিনি বরাবর চেষ্টা করে গেছেন জনকল্যাণে নিজেকে উৎসর্গ করতে। তাঁর মানবিক উদ্যোগ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তাঁকে মানুষের হৃদয়ে এক অনন্য আসনে বসিয়েছে। ব্যবসার ব্যস্ততা তাঁকে আটকে রাখতে পারেনি, দূরদেশে থেকেও তিনি নিজ এলাকার সুখ-দুঃখের সাথী হয়ে আছেন।

ঈদ-উল-ফিতর উপলক্ষে তিনি আরও বলেন, “এই দিনটি আসুক সবার জীবনে অফুরন্ত আনন্দের বার্তা নিয়ে। সমাজের প্রতিটি মানুষ যেন ঈদের খুশিতে সমানভাবে শামিল হতে পারে, এটাই আমার একান্ত কামনা। আসুন, আমরা হিংসা-বিদ্বেষ ভুলে, পরস্পরের পাশে দাঁড়িয়ে ঈদ-উল-ফিতরকে সত্যিকারের ভালোবাসার উৎসবে পরিণত করি।”

ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি রাজিবপুরবাসীকে একে অপরের পাশে থাকার আহ্বান জানান এবং সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা

করেন।

 

 

 

Share Button