কুড়িগ্রাম প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম জেলাসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কুড়িগ্রাম পৌর বিএনপি’র সদস্য মোঃ জাফর আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ভেদাভেদ ভুলে সকলকে এই ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে। ধর্মবর্ণ নির্বিশেষে এই উৎসব ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তি, সমৃদ্ধি ও আনন্দের ধারা।তিনি বলেন, সেই সাথে কুড়িগ্রাম জেলা বাসী ও বিএনপি পরিবারের সকল নেতাকর্মীসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন তিনি।
