স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণার্থীদের ভাতার চেক বিতরণ অনুষ্ঠান হয়েছে। জাতীয় মহিলা সংস্থার আওতায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে সোমবার বেলা ১২টায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, বিশেষ অতিথি সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, সমাজসেবা অফিসার জামাল হোসেন, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, প্রকল্পের উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা তোফাজ্জল হোসেনসহ অনেকে।
এ সময় ৫ ক্যাটাগরির ১৫০ জন নারী প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।
