স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের চর রাজিবপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা উপস্থাপন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
জেলার চর রাজিবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা কার্যালয় এর সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা উপস্থাপন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ তাদের আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা/উদ্যোগ উপস্থাপন করে।
প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ হলরুমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র উপজেলার নিবার্হী অফিসার, তানভীর আহমেদ,সহকারী প্রোগ্রামার মো. ইসমাইল হুসাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া, ফিল্ড আইটি টেকনিশিয়ান, সৈফুর রহমান স্বপন, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
