হাসান আলী সবুজ, স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের রৌমারীতে কিশোরীদের সর্বোত্তম সেবা নিশ্চিতকরণের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এবং চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট, আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে
রোববার বেলা ১১ টায় উপজেলার যাদুরচর ইউনিয়ন পরিষদ হলরুমে পরিবার পরিকল্পনা কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক গুলোতে কিশোরীদের সর্বোত্তম সেবা নিশ্চিতকরণের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমরেশ আলী, ইউনিয়ন ফেডারেশন সভাপতি হযরত আলী, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুস সবুর, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা রনজিনা বেগম, ইউনিয়ন পরিষদ সচিব আমিনুল ইসলাম, ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি নাসির হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর সাহিন আলমসহ আরো অনেকে।
এ সময় কিশোরীদের স্বাস্থ্য, বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কেও আলোচনা করেন অতিথিবৃন্দ।
