জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে উপজেলার ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্য সচিব ফায়সাল আহমেদ সাগর, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, মাহমুদুল হাসান লিমন, যুগ্ম সদস্য সচিব আপেল মাহমুদ প্রমূখ।

এছাড়াও ভুরুঙ্গামারী ও নাগেশ্বরীর উপজেলা ছাত্র প্রতিনিধিরা এতে বক্তব্য প্রদান করেন।

Share Button