কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বাজেট বাড়ুক শিক্ষায়, নারী-পুরুষ সমতায়, এই প্রতিপাদ্যে ভাব বাংলাদেশ ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং মালালা ফান্ডের অর্থায়নে গতকাল বেলা ১১টায় আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে এবং ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার জামাল হোসেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, উপজেলা একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মন, কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামসুদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কেএম আনিচছুর রহমান, দক্ষিণ ব্যাপারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম.এম আনোয়ার হোসেন, আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব নূর ইসলাম মিয়া প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এসএমসি,র সদস্য, এনজিও, সাংবাদিক, সরকারি বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা নারী পুরুষের বৈষম্য তুলে ধরে জেন্ডার বাজেটের বিভিন্ন দিক আলোচনা করেন এবং শিক্ষায় জিডিপির নূন্যতম ৪ শতাংশ বরাদ্দের জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।
অনুষ্ঠান শেষে ভাব বাংলাদেশের পক্ষ থেকে নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি ও নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ৬০ জন শিক্ষার্থীর জন্য উপবৃত্তির এক লক্ষ বিশ হাজার টাকার দুইটি চেক তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলাম।
