কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে শীতার্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
বেসরকারি সংস্থা বুরো বাংলাদেশ রাজারহাট শাখার আয়োজনে সোমবার বেলা ১১টায় সুখদেব বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৫ শতাধিক শীতার্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার-ভ‚মি আসাদুল হক, বুরো বাংলাদেশের কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তাইন বিল্লা, কুড়িগ্রাম এলাকার এলাকা ব্যবস্থাপক হাফিজুর রহমান, উলিপুর এলাকার এলাকা ব্যবস্থাপক আব্দুল মোতালেবসহ কুড়িগ্রাম ও উলিপুর এলাকার বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ।
