নাগেশ্বরীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। উপজেলার নেওয়াশী ইউনিয়নের মধ্য গোবর্ধ্বনকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম চাকুরি থেকে অবসর গ্রহণ করায় শনিবার (২৩ নভেম্বর) তাকে এই সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক ইউপি সদস্য মনছুর আলির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ.এ.এম রায়হান কবীর, বিশেষ অতিথি, যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, নেওয়াশী ইউপি চেয়ারম্যান মাহাফুজার রহমান মুকুল, উপজেলা বিএনপির সভাপতি নূরন্নবী দুলাল, অবসরপ্রাপ্ত ফুলবাড়ী উপজেলা প্রথামিক শিক্ষা অফিসার মোকছেদুর রহমান, নেওয়াশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

Share Button