এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কুড়িগ্রাম ভূরুঙ্গামারী পাইকেরছড়া এলাকায় সামাজিক সংগঠন ভয়েস অফ পাইকেরছড়ার উদ্যোগে মাদক বিরোধী সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৩ নভেম্বর) সকাল ১০ টায় কিশোর, তরুণ শিক্ষার্থীদের নিয়ে পাইকেরছড়া পাটেশ্বরী বাজার এলাকার দৃষ্টি প্লাস কিশালয় বিদ্যা নিকেতন থেকে শতাধিক সাইকেল নিয়ে এ র্যালি শুরু হয়।
র্যালিটি পাইকেরছড়া এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটেশ্বরী হাই স্কুলে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন দৃষ্টি প্লাস কিশালয় বিদ্যা নিকেতন প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোর্শেদুর রহমান আনিস, মাই টিভি প্রতিনিধি মাইদুল ইসলাম মুকুল, সোহেল রানা, গ্রীন ভয়েস ভূরুঙ্গামারী শাখার উপদেষ্টা শামিম হোসেন,
ভয়েস অফ পাইকেরছড়ার অর্থ সম্পাদক খোরশেদ আলম লিমন।
আরো উপস্থিত ছিলেন, ভয়েস অফ পাইকেরছড়া সহ-সভাপতি সাখওয়াত হোসেন নয়ন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাজালাল হোসেন, প্রকল্প ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রিদয় ইসলাম।
