পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মনতলা পাবুরিয়াচালা এলাকায় ঢাকা বনবিভাগের কাচিঘাটা রেঞ্জের অধীনে কাচিঘাটা বিটের বন কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের জমি থেকে বিভিন্ন ফলের গাছ কাটার অভিযোগ উঠেছে। জমির ডিমারগেশন ছাড়া, টেন্ডার বিহীন অনুমোদন ছাড়াই প্রায় ৮০/৯০ বছরের আগের আম কাঠালসহ নানা ধরনের ফলের গাছ কেটে ফেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গাছ কাটার অভিযোগের ব্যাপারে কাচিঘাটা বিট কর্মকর্তা আব্দুল আওয়াল বলেন, মনতলা মৌজায় বনবিভাগের জমি ভোগ দখল করে গাছ লাগিয়েছেন খালেক সিকদার। বনের জমি উদ্ধার করে অন্যের নামে প্লট দেওয়ার জন্য গাছ কাটা হচ্ছে। তবে যে সকল গাছে ফল ধরেছে তা কাটতে নিষেধ করা হয়েছে। চিকন চিকন ছোট গাছ কাটার জন্য বলা হয়েছে।
