মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:
১লা নভেম্বর জাতীয় যুব দিবস-২০২৪ এবারের প্রতিপাদ্য “ দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। ১লা নভেম্বর শুক্রবার সকালে বালাঘাটা যুব উন্নয়ন অধিদপ্তরে জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে বর্ণঢ্য র্র্যলী ও আলোচনা সভা, যুব ঋনের চেক বিতরণ, প্রশিক্ষণের সনদপত্র বিতরণ ও যুব পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ। বান্দরবান যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মো: আবুল বাসার পাটওয়ারী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকা পুলিশ সুপার মো: ছালাহ উদ্দিন,সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলু প্রু ও সন্ধ্যা রানী ত্রিপুরা এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডিপিসি যুব প্রশিক্ষণ কেন্দ্র বিপুল চাকমা,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবান ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার উদ্দিন,বক্তব্য প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ ইকবাল,সংগঠন নেত্রী পলি চৌধুরী,যুব প্রশিক্ষক রমিজ উদ্দিন’ সহ যুব উন্নয়ন অধিদপ্তরসহ জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে একমাত্র দেশের যুব সমাজ। পরিবার, সমাজ, দেশ ও জাতির জন্য যুব সমাজ একটি বিরাট সম্পদ। এই সম্পদকে যাতে প্রকৃত সম্পদ হিসেবে গড়ে তোলা যায় তার জন্য সরকার, সমাজকে নিয়ে সরকারের মহাপরিকল্পনা আছে যাতে আর কোন যুবক যুবতী বেকার না থাকে এবং সমাজের জন্য বোঝা না হয়। সেই লক্ষে যুব সমাজকে কারিগরীভাবে প্রশিক্ষিত এবং সম্পদে পরিণত করে কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়।
