মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য ও দখলবাজির প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রদলের সমাবেশ

শাকিল আহম্মেদ, (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য ও দখলবাজির প্রতিবাদে রূপগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকাল ৪ টায় কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইছাখালী মাঝিনা নদীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ  সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকাল ৩ টা থেকে কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও ঢাকডোল পিটিয়ে সমাবেশস্থলে আসেন। সভায় বক্তারা বলেন, গত ১৬ বছর আওয়ামীলীগ দেশে দুঃশাসন কায়েম করেছে। দেশে লুটপাট করেছে।দেশের মানুষ এর সমুচিত জবাব দিয়েছে। কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল বাকী আবিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আহাম্মেদ। সভায় সঞ্চালনায় ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজল মিয়া।সার্বিক তত্বাবধানে ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব নুর হোসেন বাবুল,রূপগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন,কায়েতপাড়া ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি মাশিদুল ইসলাম,সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক শফিকুল ইসলাম,সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।

Share Button