শাকিল আহমেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বিজিএমইএর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৮ অক্টোবর)
সন্ধ্যায় উপজেলার হাবিবনগর ও ছনি জেলেপাড়া এলাকার পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে হাবিব নগর সর্বজনীনি দূর্গাপূজা মন্ডপের সভাপতি সম্ভু চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম।এসময় আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা মশিউর রহমান টিপু, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজমিয়া,রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা মুনছুর মিয়া,সোহেল মিয়া,ছনি রাজবংশী পূজা উদযাপন কমিটির সভাপতি পাগল রায়,
হাবিব নগর সর্বজনীনি পূজা কমিটির উপদেষ্টা বিরেন্দ চন্দ্র দাস,সহ আরও অনেকে।
