মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টারঃ
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে শিক্ষা ব্যবস্থার পূনর্গঠন ও বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বান্দরবান পার্বত্য জেলা শাখার আয়োজনে বান্দরবান ইসলামী পাঠাগারের হল রুমে ৭অক্টোবর সোমবার বিকালে শিক্ষক সম্মেলন ও আলোচনা সভা-২০২৪ অনুষ্ঠিত হয়।
আদর্শ শিক্ষক ফেডারেশন, বান্দরবান পার্বত্য জেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ হামেদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন এর চট্টগ্রাম অঞ্চল পরিচালক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ট্রাষ্টি মেম্বার অধ্যাপক আহসান উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন ফারুক ই আযম ট্রাষ্ট বান্দরবানের চেয়ারম্যান এস এম আব্দুস ছালাম আজাদ, বান্দরবান জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের উপদেষ্টা সাতকানিয়া অলি আহমদ বীরবিক্রম কলেজের অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, বান্দরবান ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল আওয়াল, বান্দরবান টি এস সির অধ্যক্ষ হোসাইনুস জামান, সুয়ালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফেডারেশনের জেলা শাখার সহ-সভাপতি নুরুল কবির।
বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তৈয়ব,মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের বান্দরবান জেলার সভাপতি মিজানুর রহমান, গোয়ালিয়াখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, মাদ্রাসা শিক্ষক পরিষদ নেতা এস এম ইলিয়াছ, প্রাথমিক শিক্ষকদের পক্ষে ফারুক আহমদ, বাঘমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজুল কবির সাংগু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমান আলী। সংগঠনের জেলা সেক্রেটারী রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
