মোঃ শাকিল আহম্মেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
২০১৫ সালের নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি নাশকতা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি।
বুধবার ( ১২ জুন ) অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত মো. জাকির হোসেনের আদালতে তিনি এ হাজিরা দেন। মামলা নং ৫(১)১৫ , বিশেষ ট্রাইব্যুনাল নং ৫৬/১৫।
আসামি পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান জানান, ২০১৫ সালের নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি নাশকতা মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে হাজিরা দেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি। এই মামলায় মোট আসামি ৫৬ জন।
