
রৌমারি প্রতিনিধি :
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নাহিদ হাসান খান (জয়) এর সভাপতিত্বে সভায় বাল্য বিবাহ ও জোড় পূর্বক শিশু বিবাহ প্রতিরোধে যুব কর্ম পরিকল্পনা বাস্তবায়ন, নুতন করে কর্ম পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, ঝুঁকি পূর্ণ শিশুর তালিকা হালনাগাদ ও সেবা প্রাপ্তিতে সহায়তা প্রদান সহ যুব নেতৃত্বাধীন প্রকল্প প্রণয়ন ও বিভিন্ন দপ্তরে প্রেরণ প্রসঙ্গে আলোচনা করা হয় ।
সভায় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলার ফেডারেশন ও তাদের যুব প্রতিনিধিগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়গণ এবং রৌমারী উপজেলা প্রশাসন এর বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ সহ রৌমারী উপজেলা যুব প্লাটফর্ম এর সদস্য বৃন্দ।এ সময় আরও উপস্থিত ছিলেন RDRS Bangladesh এর CNB Project এর Technical officer (youth lead) জনাব মোঃ মমিন হোসাইন ।
আলোচনার শেষাংশে দাঁতভাঙা যুব সমাজ কল্যাণ সংগঠন এর প্রকল্প Disaster Health Protection for Adolescents (DHPA -2) প্রস্তাবনা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এর হাতে তুলে দেন দাঁতভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ এস এম রেজাউল করিম ও দাঁতভাঙা যুব সমাজ কল্যাণ সংগঠন এর প্রতিনিধি মোঃ আতিক হাসান রাসেল এবং সানজিদা পারভিন শিউলি ।
সমাপনী বক্তব্যে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মহোদয় যুবদের সাফল্য কামনা এবং উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যাক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন ।
