বাংলাদেশ সড়ক জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা সভাপতি হয়েছেন আব্দুল মান্নান চৌধুরী

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সড়ক জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত)রেজিঃ নং- বি ১৮৭০ জেলা নির্বাহী সংসদ, বান্দরবান পার্বত্য জেলার সাধারণ সভা ও সভাপতি পদে নির্বাচন- ২০২৪ইং, ১২মে রবিবার দুপুরে বান্দরবান সড়ক ভবন প্রাঙ্গণে জেলা নির্বাহী সংসদ বান্দরবান জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে নির্বাচনে বড় ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম কামাল কে পরাজিত করে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সড়ক জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা নির্বাহী সংসদ, বান্দরবান জেলার জনপ্রিয় ব্যক্তিত্ব শ্রমিক নেতা
মো: আব্দুল মান্নান চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন নাজির আহমেদ, সহ: সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদ, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেকান্দর আলী, সহ: সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ, ঢাকা। নির্বাচনী পরিচালনা কমিটির নেতা ও সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশল অংশৈপ্রু (বাপ্রু),সাংবাদিক মুহাম্মাদ আলী।

জেলা নির্বাহী সংসদ বান্দরবান পার্বত্য জেলা ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন সরকার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ নাসিম,বাংলাদেশ সড়ক জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, জেলা নির্বাহী সংসদ, বান্দরবান পার্বত্য জেলার নব-নির্বাচিত সভাপতি আব্দুল মান্নান,সভাপতি পদে নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থী এসএম কামাল, বাংলাদেশ সড়ক জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, জেলা নির্বাহী সংসদ, বান্দরবান পার্বত্য জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, বান্দরবান সড়ক জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মানিত ভোটার মোঃ নুর হোসেন, মোঃ আবু তালেব,মোঃ কামাল’ সহ ৪৩জন ভোটার উপস্থিতি থেকে তাদের মূল্যবান ভোট প্রদান করে।

মোট ভোটার সংখ্যা- ৪৪, কাস্টিং ভোট-৪৩, এর মধ্যে এসএম কামাল পেয়েছেন-১৬ভোট, আর ২৭ ভোট পেয়ে নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়ে বিজয়ী হয়েছেন মোঃ আব্দুল মান্নান চৌধুরী। নির্বাচনকে ঘিরে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

Share Button