কুড়িগ্রাম প্রতিনিধি:
স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী ও যুক্তিবাদী মানস গঠনের লক্ষ্যে কুড়িগ্রামে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপি শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বিতর্ক উৎসব অনুষ্টিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয়। রানার-আপ হয়েছে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন অভি সাইরিল রশিদ।
কুড়িগাম সুহৃদ সমাবেশের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের পুরস্কার বিতরনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। সকালে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন।

সমকাল কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্তের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতর্ক উৎসবে বিচারকের দ্বায়িত্বে ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. ছামিউল হক, তাজেল মনিরা বিনতে হাসান, সহকারি শিক্ষক তৈয়বুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি সফি খান, চ্যানেল ২৪ এর প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক মো. শাহেদ, সমকালের রাজারহাট প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ । মডারেট হিসেবে দায়িত্ব পালন করেন কল্লোল রায় ও প্রনয় কৃষ্ণ রায়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক. মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘বিজ্ঞানমুখী মানবিক সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের এগিয়ে নিতে সমকালের এ উদ্যেগ সত্যি প্রশংসনীয়। এ বিতর্ক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষাকে আরও ভালোভাবে জানতে পারবে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে সমকাল এ প্রত্যাশা রইল।’
জেলা ও উপজেলা থেকে ৮টি বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী এতে অংশগ্রহন করে। পরে পরাজিত দলগুলো বিশেষ কুইজে অংশগ্রহন করে ৫জন বিজয়ীয় হয়। পুরস্কার হিসেবে প্রত্যেক বিজয়ী ক্রেস্ট, টি-শার্ট, সনদপত্র, বই ও বিভিন্ন জাতের গাছের চারা দেয়া হয়।
