বান্দরবানে শ্রমিক নেতা জাফর ইকবালের জানাজা ও দাফন সম্পন্ন

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান মাইক্রোবাস, জীপ পিক আপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাফর ইকবাল এর জানাযার নামায ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার ১৭ ফেব্রুয়ারী দুপুরে বান্দরবান জেলা কেন্দ্রীয় ঈদ-গাঁ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশগ্রহণ করেন বান্দরবান সেনা জোন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উর্ধতন কর্মকর্তা, বান্দরবান মাইক্রোবাস, জীপ পিক আপ মালিক সমিতির সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌরসভার মেয়ের মোহাম্মদ সামসুল ইসলাম, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়াও জানাজার নামাজে অংশ নেন জেলার বিভিন্ন উপজেলা হতে আগত নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ।

উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ার ভোর ৪.৪০ মিনিটে মো. জাফর ইকবাল(৪০) বান্দরবান কেরানী-হাট সড়কের লাল ব্রিজ নামক এলাকায় সড়ক দূর্গঘটনায় গভীর খাদে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। মো:জাফর ইকবাল সন্তান সম্ভাবনাময়ী স্ত্রী, ৬বছরের ১টি পুত্র সন্তান, ১বোন, বন্ধু’সহ অসংখ্য আত্নীয়-স্বজন রেখে আল্লার ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ সা চিং প্রু জেরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস,জেলা বিএনপির সভাপতি ম্যা ম্যা চিং, সাধারণ সম্পাদক জাবেদ রেজা, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবান মাইক্রোবাস, জীপ পিক আপ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

জানাজার নামাজের পর তাঁকে গোরস্থান মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

Share Button