কচাকাটায় শীতার্তদের মাঝে পুলিশের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার:

নাগেশ্বরীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কচাকাটা থানা এলাকার চরাঞ্চলের ২শ হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। কচাকাটা থানা এলাকার সুবলপাড়, মাদারগঞ্জ ও কাচাকায় এসব কম্বল বিতরণ করেন ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়ার সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান ও কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায়। এসময় স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share Button