নাগেশ্বরীতে কেন্দ্রীয় যুবলীগ নেতা উজ্জ্বলের উদ্যোগে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ডা. মাহ্ফুজার রহমান উজ্জ্বলের নিজ উদ্যোগে কুড়িগ্রামের নাগেশ্বরীতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারি, শুক্রবার বিকাল ৩টায় নাগেশ্বরী মহিলা কলেজে ৫শত অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি। বিতরণকালে আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হোসেন ভেন্ডার, সাধারণ সম্পাদক আব্দুল হাই ভুট্টু, হাসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রহিম বাদশা রনি মোল্লা, ফজলুল করিম সাজু, সাবেকসাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম রুবেল, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধরণ সম্পাদক সোহেল আহমেদ, নাগেশ্বরী বণিক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক কাদের বাবলাসহ অনেকে।

Share Button