বান্দরবানে আড়াই কোটি টাকার আফিমসহ লেম থার সাং বম নামে এক যুবক আটক

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানে আড়াই কোটি টাকার নিষিদ্ধ মাদক আফিমসহ লেম থার সাং বম (৩৩) নামে এক যুবককে আটক করেছে জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে বান্দরাবান শহরের বালাঘাটা স্বর্ণমন্দির এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক লেম থার সাং বম রুমা উপজেলার সালুপি পাড়া এলাকার পাম কুম বমের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালাঘাটার স্বর্ণমন্দির এলাকায় অভিযান পরিচালনা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর একটি দল। এসময় সন্দেহভাজন লেম থার সাং বম নামে এক যুবককে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিন কেজি নিষিদ্ধ মাদক আফিম সহ যুবককে আটক করে থানায় হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া আফিমের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, নিষিদ্ধ আফিমসহ আটক লেম থার সাং বমের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Share Button