বীর বাহাদুর উশৈসিং এমপিকে নাগরিক সংবর্ধণা উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০নং আসন পার্বত্য জেলা বান্দরবানের সংসদ সদস্য হিসেবে টানা ৭ম বারের মত নির্বাচিত হওয়ায় বীর বাহাদুর উশৈসিং এমপিকে নাগরিক সংবর্ধণা ও রাজার মাঠে বিশাল সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৭জানুয়ারি বুধবার সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.শফিকুর রহমান, আওয়ামী লীগ নেতা রাংলাই ম্রো, আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য সত্যতা পাঞ্জা ত্রিপুরা,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৌরভ দাশ শেখর, জেলা আওয়ামী লীগের সদস্য কাজী মো: মহিউদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: সামসুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Button