সাভার প্রতিনিধিঃ
সাভারের বাড্ডা ভাটপাড়ার অালম ফ্লাওয়ার মিলের মাঠ, বালুর মাঠ, কসাইপাড়া রোড, বাড্ডা স্কুল সংলগ্ন ও মানু মিয়ার বাড়ি সংলগ্ন সন্দেশ কারখানায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবিদের অানাগোনা বেড়েছে। স্থানীয়রা জানান, বাড্ডা ভাটপাড়ার কতিপয় মাদকসেবিদের সহায়তায় বহিরাগত মাদকসেবীরাও বেছে নিয়েছে বালির মাঠ, অালম ফ্লাওয়ার মিলের মাঠ ও বাড্ডা স্কুল সংলগ্ন স্থানটিকে। ইয়াবা ও গাঁজাসেবীদের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে স্থানগুলো। সেইসাথে বিভিন্ন এলাকার মাদকসেবীরা এসব স্থানকে নিরাপদ ভেবে মাদক সংগ্রহ ও সেবন করছে। বাড্ডা স্কুল সংলগ্ন মাঠটি রাতের বেলায় মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে যায়। অার বালির মাঠটিতে দিন থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে মাদক বিক্রি ও সেবক। সেইসাথে অালম ফ্লাওয়ার মিলের মাঠেও চলে রাতের বেলায় মাদক সেবনের হিড়িক। কসাইপাড়াতে উঠতি বয়সী ছেলেদের অানাগোনা৷ সেইসাথে মাদক বিক্রিতে ব্যবহার করা হচ্ছে অবৈধ মোটরসাইকেল। বাড্ডা ভাটপাড়া এলাকায় অবৈধ মোটরসাইকেলের হিড়িক পড়েছে। মাদক ব্যবসায়ীরা চাকরি ও নানা বৈধ ব্যবসার অন্তরালে মাদক বিক্রি করে থাকে। তাদের গ্রেপ্তার করলেই সহযোগীরা ছাড়াতে মরিয়া হয়ে উঠে। এ ব্যাপারে এলাকার যুবক শাফায়াত কাওসার শামসী শরীফ বলেন, মাদক প্রতিরোধে সবাইকে এগিয়ে অাসতে হবে। এ ব্যাপার সাভার ইউনাইটেড ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, বাড্ডা ভাটপাড়ার কয়েকজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীর কারনে বহিরাগতরা প্রকাশ্যে এলাকা থেকে মাদক সংগ্রহ করছে। এদের অাইনের অাওতায় অানার জোর দাবী জানাচ্ছি। সাভার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অাব্দুল খালেক বলেন, প্রশাসন উদ্যোগ গ্রহন করলে মাদক ব্যবসায়ীরা পালানোর পথ পাবে না। সেই সাথে অবৈধ মোটরসাইকেল ব্যবহার করে যারা মাদক বিক্রি করছে সেই চক্রটিকে অাইনের অাওতায় অানার দাবী জানান খালেক। এ ব্যাপার সাভার পৌর অাওয়ামী লীগের নির্বাহী সদস্য রমজান অাহমেদ বলেন, এলাকার সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এমনকি অবৈধ মোটরসাইকেল অারোহীদের গ্রেপ্তার করে অাইনের অাওতায় অানা হবে।
