সাভার পৌর আ. লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোলাম সারওয়ার সজল, সাভার প্রতিনিধি:

সাভার পৌর আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সাভার থানা রোডের মামুন পার্টি প্যালেসে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা আব্দুল্লাহ। পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাভার পৌরসভার মেয়র হাজী আবদুল গণির সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর সভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসীম পাভেল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আবদুল হালিম, সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি, সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন মিষ্ঠু, সাভার পৌর অাওয়ামী লীগ নেতা তাপস চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা প্রদীপ দাশ, সাভার পৌর অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন, সাভার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিঠুন সরকার এবং সাধারণ সম্পাদক অাব্দুল খালেক, পৌর কাউন্সিলর নূরে আলম সিদ্দিক নিউটন, কাউন্সিলর হাজী সেলিম মিয়া, কাউন্সিলর হাজী আব্বাস আলী, যুবলীগ ঢাকা জেলা সাধারণ সম্পাদক জিএস মিজানুর রহমান মিজান, ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান সোনাহর, আওয়ামী লীগ নেতা হাফিজউদ্দিন, আওয়ামী লীগ নেতা সাগর সাহা, যুবলীগ নেতা কামরুল হাসান শাহীন, পৌর ছাত্রলীগ নেতা আতাউর রহমান অভি প্রমুখ।
ইফতার মাহফিল শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, বাংলাদেশে দুর্যোগের ঝুঁকি কমাতে আরও ৪ হাজার নতুন করে সাইক্লোন সেন্টার তৈরি করা হবে। প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, আগামী জুলাই মাসের পর থেকে নতুন সাইক্লোন সেন্টার নির্মাণ কাজ শুরু হবে। যাতে বাংলাদেশের মানুষ দুর্যোগে কোন কষ্ট না পায়।

Share Button