বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৩ গতকাল মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বান্দরবান সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোস্তাফিজুর রহমান ভূইয়া।

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সভাপতিত্বে বিতরণ ও মাদ্রাসার সিনিয়র আরবী প্রভাষক মাওলানা আব্দুল আউয়াল ও শিক্ষক মোঃ আব্দুস সাত্তার এর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা জমির উদ্দিন,মাওলানা বদিউল আলম,মাওলানা ওসমান গনি, মাওলানা নুর মুহাম্মদ, মাওলানা ক্বারি মো: ইলিয়াস, শিক্ষিকা আমেনা বেগম, মাওলানা আলি আকবর, সাংবাদিক মুহাম্মদ আলী’সহ ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন,পবিত্র কোরআন মজিদ বাংলা অনুবাদ ও অর্থসহ বুঝে কোরআন মজিদ ও সহি হাদিস থেকে ইসলামের প্রকৃত জ্ঞান অর্জন করে সমাজের কুসংস্কার দুর করতে পারবে। এছাড়াও সহি শুদ্ধ ভাবে কোরআন মজিদ থেকে শিক্ষা গ্রহণ করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সর্বপরি রাষ্ট্রীয় জীবনে গড়তে সহায়ক ভূমিকা পালন করবে এই প্রত্যাশা করি। অতিথিরা আরো বলেন, শিক্ষার পাশাপাশি খেলা ধূলোর কোন বিকল্প নেই, খেলা ধূলো ছাত্র- ছাত্রীদের মেধা বিকাশে মন ভালো রাখতে সহায়তা করে, যুব সমাজকে মাদক মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখে।

Share Button