মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:
নারী ও শিশু নির্যাতন যৌতুক ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মসজিদের ইমাম,আলেম- ওলামায়েদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩নভেম্বর সোমবার সকাল ৯টায় বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন (ইফা) জেলা কার্যালয়ের সভাকক্ষে এ কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা প্রদান করেন করেন বান্দরবান জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী।
বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোঃ সেলিম উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ আফজাল হোসেন, বান্দরবান ইফা কার্যালয়ের ফিল্ড অফিসার মোঃ রবিউল আউয়াল, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম সজীব সুপার ভাইজার, সদর উপজেলা, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান পার্বত্য জেলা। অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন বান্দরবান সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুল আলিম, মাওলানা আবুল কাশেম, হাফেজ মাওলানা মোঃআজিজুর রহমান, মাওলানা কাজী আব্দুল মালেক প্রমূখ। ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।
প্রধান অতিথি বলেন, মসজিদের সম্মানিত ইমাম গণ সমাজের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, মানুষ আপনাদের কে সহজে আপন করে নেন, আপনাদের কথা মূল্যায়ন করেন, নারী ও শিশু নির্যাতন যৌতুক ও মানবপাচার প্রতিরোধে ইমামদের অনেক ভূমিকা রয়েছে।
