মধুপুরে আওয়ামী সাংস্কৃতিক জোটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. আ. হামিদ টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলজেলাধীন মধুপুর উপজেলা আওয়ামী সাংস্কৃতিক জোট (আসাজো) এর পক্ষ থেকে আজ (২৫ মে) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মধুপুর উপজেলা চাকুরীজিবী সমিতির অফিসরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ত করেন মধুপুর উপজেলা আওয়ামী সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী সাংস্কৃতিক জোটের (আসাজো) সাধারন সম্পাদক মানিক বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: আশরাফ উদ্দিন,মধুপুর উপজেলা চাকুরী জীবী সমিতির সাধারন সম্পাদক মো: শাহজাহান আলী। উনুষ্ঠানে বক্তব্য রাখেন(আসাজোর) মধুপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক মো: আইনুল হক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা কবি ও লেখক আব্দুল হালিম চিশতী, অধ্যাপক মো: নাসির উদ্দিন, অধ্যাপক মো:আসলাম, মো:জুলহাস উদ্দিন, মো: আমান উল্লাহ মাষ্টার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। পরে দোয়া পরিচালনা করেন অধ্যাপক ফরিদ উদ্দিন (স্বপন)। অনুষ্ঠানটি সন্চালনা করেন মো: শফিকুল ইসলাম।

Share Button