রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল

নিজস্ব প্রতিবেদক:

সমাবেশে পুলিশি হামলার অভিযোগ এনে আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার (২৮ অক্টোবর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে মহাসমাবেশ স্থগিত করে হরতালের ঘোষণা দেন।
এছাড়া বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ হরতালের তথ্য জানানো হয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে কাকরাইল মোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের। বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।

সমাবেশ পণ্ড হওয়ার পর দলীয় কার্যালয়ের নিচে হ্যান্ড মাইকে হরতালের ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Share Button