নাগেশ্বরীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনী

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজন মঙ্গলবার সন্ধ্যায় প্রতীক চত্বর মুক্তমঞ্চে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ-এর সভাপতিত্বে এবং নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুকের সঞ্চালণায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, ভাইস চেয়ারম্যান রোকনুজ্জামান শিমু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ অনেকে।

Share Button