নাগেশ্বরীতে নকশী কাঁথা তৈরী বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭মিন মেয়াদী অপ্রাতিষ্ঠানিক ট্রেডে “নকশী কাঁথা তৈরী” বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সকাল ৯টায় পৌরসভার কামারপাড়া এলাকার অনন্ত মহিলা উন্নয়ন সংস্থা কার্যালয়ে এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ, সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুর রাজ্জাক প্রমুখ।

Share Button