চিলমারীতে ধসে যাচ্ছে বেরিবাঁধ, ঠেকাতে চলছে কাজ

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে রাণীগঞ্জ ইউনিয়নে হঠাৎ করে ব্রহ্মপুত্রের ভাঙ্গন দেখা দিয়েছে। আজ (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সসড়কটারী গ্রামের সামনে প্রায় ৩০/৪০ মিটার অংশ জুড়ে রাস্তা ধসে যাওয়ার ঘটনা ঘটেছে।

এ খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন। পাউবো, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পাউবো জানায়, কয়েক দিনের লাগাতার পানি বৃদ্ধির কারণে ব্রহ্মপুত্র ফুঁসে উঠছে। গত কয়েক বছর প্রকল্প এলাকা থেকে কিছুটা দূরে থাকলে ও চলতি বছর ব্রহ্মপুত্র নদের প্রবাহ চিলমারী অংশে ডান তীরের নিকটবর্তী চলে এসেছে। তীরের কাছে নদের গভীরতা আকস্মিক বৃদ্ধি পেয়েছে। ফলে কাঁচকোল এলাকায় তীর রক্ষা বাঁধের ৩০/৪০ মিটার অংশে আজ হঠাৎ করে ধসের দেখা দিয়েছেন।

রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, বাঁধটি রক্ষা করতে না পারলে ইউনিয়নের অ‌র্ধেক এলাকাসহ থানাহাট ইউনিয়নের ও কিছু ওয়ার্ড ঝুঁকিতে পড়বে বলে জানান তিনি। বাড়ীভিটা ও ফসলি জমি হারিয়ে বা‌সিন্দারা একে বারে নিঃস্ব হয়ে যাবেন।

পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, হঠাৎ করে ধস দেখা দেওয়ায় ওই অংশে আজ সন্ধ্যা পর্যন্ত বালু ভর্তি প্রায় এক হাজার জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। ঝুঁকি কমাতে রাতের মধ্যে ও ডাম্পিংয়ের কাজ চলবে। ঘটনাস্থলে পাউবোর কর্মকর্তারা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

তিনি বলেন, ধস ঠেকাতে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছছি। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে বালু ভর্তি জিও ব্যাগ প্রস্তুত রাখা হবে। আশা করছি ঝুঁকিমুক্ত করা সম্ভব হবে।

এক প্রশ্নের জবাবে এই নির্বাহী প্রকৌশলী বলেন, ধস ঠেকানো না গেলে চিলমারী উপজেলার একটি বড় অংশ ভাঙ্গনের ঝুঁকিতে পড়তে পারে। ত‌বে আমরা আশা কর‌ছি ঝুঁ‌কিমুক্ত কর‌তে সক্ষম হ‌বো।

চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু ও ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং তিনি বলেন, ভাঙ্গন ঠেকাতে যত বস্তা জিও ব্যাগ লাগে আমরা তা দিতে প্রস্তুত আছি।

এ দিকে এলাকাবাসীরা বলছেন, সঠিক ভাবে পদক্ষেপ না নিলে যে কোন মহুর্তে বাধ ভেঙ্গে গিয়ে আমাদের জীবনে কাল হয়ে দাড়াবে বলে জানান এলাকাবাসী।

Share Button