কুড়িগ্রামে মসজিদে নামাজ পড়তে গিয়ে প্রাণ গেল মুসল্লির

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে মসজিদে নামাজ পড়তে গিয়ে প্রাণ গেল এক অজ্ঞাতনামা মুসুল্লির। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই মুসুল্লির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে উলিপুরের মসজিদুল হুদা বড় জামে মসজিদে আসরের নামাজ পড়তে গিয়ে এ ঘটনা ঘটে। তবে এখনো নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় মুসুল্লিরা জানান, আসরের নামাজ শুরু হওয়ার আগে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করেন। হটাৎ করেই মসজিদের ভিতরে মেঝেতে পড়ে গিয়ে মারা যান তিনি। ওই মুসুল্লিকে আমরা কেউ চিনতে পারছি না। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। বর্তমানে ওই মুসুল্লির মরদেহ মসজিদের বারান্দায় রয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে যেন বেহেশতবাসী করে।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা মসজিদে নামাজ পড়তে গিয়ে মুসুল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share Button