কুড়িগ্রামে ওপেন স্কুলের এসএসসি ২০২৩ ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম উপ আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ওপেন স্কুলের এসএসসি ২০২৩ ব্যাচের ১ম সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় ওপেন স্কুলের টিউটোরিয়াল সেন্টার কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলে এ নবীন বরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের হাতে ফুল ও নতুন বই উপহার দিয়ে কর্মসূচি শুভ উদ্বোধন করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম উপ আঞ্চলিক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জলিল পাটোয়ারী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম, টিউটর ফিরোজা বেগম, সাধনা সরকার, রাশেদুজ্জামান প্রমুখ।

Share Button