অর্থ-বাণিজ্য ডেস্ক:
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও হুন্দাই বাংলাদেশের (ফেয়ার টেকনোলজি) মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, হুন্দাই থেকে গাড়ি ক্রয়ের জন্য আইপিডিসি থেকে অটো লোন নেওয়া গ্রাহকরা পাবেন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে প্রসেসিংয়ের সুবিধা, আকর্ষণীয় ইন্টারেস্ট রেট ও সুনির্দিষ্ট রিলেশনশিপ ম্যানেজার।
এই সমঝোতার আওতায় যৌথ ক্যাম্পেইন, বিশেষ ট্রেনিংসহ বিভিন্ন উদ্যোগ নেবে কোম্পানি দুটি।
চুক্তি স্বাক্ষরকালে আইপিডিসির হেড অব রিটেইল বিজনেস সাভরিনা আরিফিন, হেড অব অটো লোন এইচএম পারভেজ খান, ফেয়ার গ্রুপের হেড অব ট্রেজারি মো. জাহিদুল কবির, হেড অব মার্কেটিং, জেএম তসলিম কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
