
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। প্রশিক্ষত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়ে গ্রিণ ভিলেজ ফাউন্ডেশনের আয়োজনে শনিবার বেলা ১০টায় এ উপলক্ষে উপজেলা পরিষদের সামনে আলোচনাসভা, ওষুধি ওফলজ গাছের চারা বিতরণ করা হয়। গ্রিণ ভিলেজ ফাউন্ডেশনের সভাপতি এমএ রশিদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান, বিশেষ অতিথি উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিসার গোলাম মোস্তফা, সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুর রাজ্জাক প্রমুখ। এ সময় বক্তারা জানান পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কুড়িগ্রাম জেলাকে সবুজায়ন করতে ৫ হাজার বৃক্ষরোপন করা হবে।
