স্টাফ রিপোর্টার:
জাতীয় যুব কাউন্সিল-২০২৩ এ কুড়িগ্রাম জেলা থেকে সাধারন পরিষদ এর সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় নাগেশ্বরীর বিশ্বজিত বর্মণকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন মহল। বুধবার ইফতার আয়োজনের মধ্য দিয়ে সাবেক উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে কুমার বিশ্বজিতের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলুল করিম সাজুসহ ছাত্রলীগের অন্যান্য কর্মীবৃন্দ। কুমার বিশ্বজিত বর্মণ উপজেলার রামখানা ইউনিয়নের স্বনামধন্য সেচ্ছ¡াসেবী সংগঠন আশার আলো পাঠশালা যুব ও সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী এই যুবক বিভিন্ন সামাজিক কার্যক্রমে অবদান রাখায় ২০১৫ সালে ইয়াং বাংলা প্লাটফর্ম এর মাধ্যমে “জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড” অর্জন করেন। ২০১৬ সালে নির্বাচিত হয় মাইক্রোসফট বাংলাদেশের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে এবং ২০১৮ সালে যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের মাধ্যমে জাতীয় যুব পুরষ্কারে ভুষিত হন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনসহ বিভিন্ন পর্যায় থেকে নানা সম্মাননা অর্জন করেছেন। এদিকে তার মেধা ও যোগ্যতা বিবেচনা করে আগামী জাতীয় যুব কাউন্সিলের কেন্দ্রীয় কমিটিতে যুব মন্ত্রনালয় নেতৃত্ব পাবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
