নাগেশ্বরীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য রাখায় ২ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অন্যান্য পণ্যসামগ্রী রাখায় ২ ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বিকেলে উপজেলা সহকারী কমিশনার-ভ‚মি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত-এর নেতৃত্বে উপজেলার কচাকাটা থানার গাবতলা ও কচাকাটা বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় এক ওষুধ ব্যবসায়ীর ১৫ হাজার টাকা এবং চিপস, জুস ও সাবানসহ অন্যান্য পণ্যসাগ্রী রাখার দায়ে একজন মুদি ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।

Share Button