স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্জাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন এই প্রতিপাদ্য বিষয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং চাইল্ড নেট ব্রাইড প্রজেক্ট মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সহযোগিতায় বুধবার বিকেলে এ উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ মিলনায়তন থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে মেয়েদের আত্মরক্ষায় কারাতের কলাকৌশল প্রদর্শনী অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জেবুন্নেছা বেগম, থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান, প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির টেকনিক্যাল অফিসার রাধা রানী রায় প্রমুখ।
