মিজানুর রহমান মিন্টু:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দারুল আবরার মডেল মাদরাসায় অভিভাবক সমাবেশ, কোরানের সবক এবং কোরান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে। দারুল আবরার মডেল মাদরাসার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে মাদরাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। মাদরাসার পরিচালক মো. ফেরদৌস হোসাইনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাসস্ট্যান্ড দারুস সালাত জামে মসজিদের খতিব হযরত মাওলানা মো. হাফিজুর রহমান, অভিভাবক জিএমএম আনছার আলী রয়েল, হযরত মাওলানা আমিনুল ইসলাম, মো. এমদাদুল হক, মাওলানা জাহেদুল ইসলামসহ অন্যরা।
