নাগেশ্বরীতে এলজিইডি কর্মকর্তাদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এলজিইডির সর্বস্তরের কর্মকর্তাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসী সাহাবুদ্দিনসহ সকল হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে সোমবার বিকেল সাড়ে ৩ টায় কুড়িগ্রাম ভ‚রুঙ্গামারী সড়কের নাগেশ্বরী উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে তারা এ মানববন্ধন করে। এতে উপস্থিত ছিলেন এলজিইডি নাগেশ^রী উপজেলা প্রকৌশলী ওয়াসিম আতাহার, উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান, মফিজুল হক প্রমুখ।

Share Button