স্টাফ রিপোর্টার:
দূর্বৃত্তদের মারপিটে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আসাদুজ্জামান রনি গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয় পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বামনডাঙ্গা ইউনিয়নের বন্ধুর বাজারে ব্যক্তিগত অফিসে লোকজন নিয়ে বিশেষ বৈঠক করছিলেন চেয়ারম্যান রনি। এ সময় ১০/১২জন দূর্বৃত্ত লাঠি, লোহার রড নিয়ে ওই অফিসে চেয়াম্যোনের উপর অতির্কত হামলা করে এলোপাথারী মারপিট করতে থাকে। এময় দূর্বৃত্তদের রডের আঘাতে মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হয় রনি। মারপিট শেষে দূর্বৃত্তরা সটকে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরূল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
