নাগেশ্বরীতে ওয়াজ মাহফিলে হাফেজদের সন্মাননা স্মারক ও পাগরি প্রদান

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে মহা গ্রন্থ আল-কোরআনের নবীন হাফেজদের পাগড়ী ও সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) উপজেলা সদরের আল কাওসার মেরিট একাডেমির হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনে হাফেজদের মাথায় পাগড়ী পড়িয়ে দেন মাহফিলের প্রধান আলোচক ঢাকা জেলা উত্তরের জাতীয় ওলামা মাশায়েখ আইস্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ মুফতি শাহ ওয়ালীউল্লাহ কাসেমী সাহেব ও নবীন হাফেজদের সন্মাননা স্মারক তুলে দেন মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদিকুল ইসলাম সোহেল। কুড়িগ্রাম জজ কোর্টের এডভোকেট মোখেলছুর রহমানের সভাপতিত্ব এবং এইচ. এম. ইদ্রিস হোসাইনের উপস্থাপনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, বিশেষ অতিথি কুড়িগ্রাম কামিল মাদরাসার প্রধান মুফতি হযরত মাওলানা ড. মো. শাহ্জালাল, ওয়াজিনে কেরাম হযরত মাওলানা মো. হাবিবুল্লাহ জিহাদি, হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ বিক্রমপুরী, মুফতি লুৎফর রহমান ফয়েজী, হযরত মাওলানা ফেরদৌস হুসাইন কাশিপুরী প্রমুখ।

Share Button